অলৌকিক ও সত্যি ভূতের গল্প

সাধনার সাথে আত্মা, ভূত, প্রেতাত্মার অদ্ভুত যোগাযোগ। সাধকের জীবনে এই অশরীরা সব সময় থেকে থাকে। সত্যিকারের অভিজ্ঞতার ঘটনা নিয়ে এই প্রতিবেদন। ‌আর অলৌকিকতা না থাকলে সাধনার তাৎপর্য কি?

এই পেজটি বুকমার্ক করে রাখুন ভবিষ্যতে পাঠ করার জন্যে। (Bookmark Help)

আমার অফিসে খোদ ভূতের দর্শন।

আগে আমি ভূতের বিশ্বাস করতাম না, কিন্তু স্বচক্ষে দেখা বিভিন্ন ঘটনা আমার বিশ্বাস আর ধারণা কে টলিয়ে দিয়েছে। একদিন সন্ধ্যায় আমার অফিস ঘরের জানালার পিছনে মনে হচ্ছে কে যেন বসে আছে। জানালার সামনে গিয়ে কিছুই দেখতে পেলাম না। ফিরে এসে চেয়ারে বসেছি তখন হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা স্রোত নেমে গেল। আবার জানলার সামনে গিয়ে দাঁড়ালাম এবং রাস্তার মিটমিটে আলোয় স্পষ্ট দেখতে পেলাম কেউ একজন আমার দিকে পিছন ফিরে বসে আছে। আরো পড়ুন


সেই বুড়িটা

এখনকার বিধাননগর দেখলে আগের বিধাননগর সমন্ধে কোন ধারনাই পাওয়া যাবে না। যে জায়গায় আজ বিধাননগর দাঁড়িয়ে আগে সেখানে ছিল জলা জঙ্গল। আর ডেভেলপমেন্ট এর পর দীর্ঘদিন এই অঞ্চল ফাঁকা পড়েছিল। মাইলের পর মাইল প্রান্তর আর কাশ ফুলের জঙ্গল। আগে লোকে কাশফুল দেখতে বিধাননগরে আসতো। তখন এখানে ওখানে অনেক কু-কর্ম যেমন খুন, অপমৃত্যু প্রভৃতি ঘটেছে। তার বলে যে সবাই ভূত দেখেছেন এটা বলা যাবে না। কারণ ভুত সবাই দেখতে পায়না। সাধক সাধিকা ছাড়া কতকগুলো রাশীর মানুষ ভুতের অস্তিত্ব টের পায়। এখন যেখানে কুয়ালিটি বাস স্টপেজ, সেখানে রাত 11 কার পর একটি বুড়িকে একটা বড় বোঁচকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। আরো পড়ুন


একটা গরিলা সদৃশ লোমশ প্রানী আমাদের অটোর সামনে

ছোটবেলায় পেমেন্দ্র মিত্রের হানাবাড়ি বলে একটি সিনেমা দেখেছিলাম। সেই সিনেমা টি বহু দিন মনে একটা প্রভাব রেখেছিল। বেশ মনে আছে বাথরুমের অন্ধকার জানালার দিকে তাকালে ঘাড় সিরসির করতো। হয়তো এই অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকবে। আমি খুব রাত করে বাড়ি ফিরতাম, অনেক দিন‌ই বাবা মা ভাই রাস্তায় দাঁড়িয়ে থাকতো। একদিন শীতের রাতে বাড়ি ফেরার সময় একটি অদ্ভুত কিছু দেখেছিলাম। সেই ঘটনা ছোটবেলায় দেখা হানাবাড়ির স্মৃতি উস্কে দিয়েছিল। আরো পড়ুন


রাতের রাস্তায় দৈত্যাকার ছায়া

এই ঘটনাটা শোনা, আমার বড় কাকী বিহারের বাঙ্গালী। ওনার বাবা নেহেরুর প্রথম ক্যাবিনেটে ছিলেন। উনি এই ঘটনার কথা বলেছিলেন। সাসারাম নামে বিহারে একটি জায়গা রয়েছে। ওখানে রাত্রে হাইওয়ে থেকে একটি দৈত্যাকার ছায়া দেখা যেত। ঐ ছায়া দেখতে পেলে ট্রাক ড্রাইভাররা দাঁড়িয়ে যেত। যে না দাঁড়াতো সে কোন বিপদের সম্মুখীন হতো। আরো পড়ুন


সেই চোখ

এটা একটা অদ্ভুত ঘটনা, যেটাকে ভ্রম বলা যেতে পারে আবার ভৌতিক বলা যেতে পারে। যারা সেই চোখ নিজের চোখে চাক্ষুষ করেছেন তারাই হয়তো এর সঠিক উত্তর দিতে পারবে। এই গল্পটি একটি সত্য ঘটনা, বলেছিলেন সাহিত্যিক নিরুপ মিত্র মহাশয়। উনি এই ঘটনার কথা ওনার পরিচিত কোন এক ব্যক্তির কাছ থেকে শুনতে পেয়েছিলেন। আরো পড়ুন