Courses

আমাদের নিম্ন বর্ণিত কোর্স গুলি শেখানো হয়:


চোখের যোগ । Eye Yoga

দৃষ্টিক্ষীণতা, ঝাপসা দেখা, চশমার পাওয়ার পরিবর্তন, ছানি পড়া, দৃষ্টি স্বল্পতা, অন্ধত্ব, চোখে ডায়াবেটিক প্রভাব প্রভৃতি থেকে মুক্তি পেতে চোখের যোগ (Eye Yoga) শিখুন।


ধ্যান । Meditation

সুস্থ থাকতে ও আধ্যাত্মিক শক্তি লাভের জন্য ধ্যান বা মেডিটেশন শিখুন। ইনার রিপ্রোগ্রামিং মেডিটেশন (Inner Reprogramming Meditation)


ত্রিনেত্র ধ্যান । 3rd Eye Meditation

ত্রিনেত্র বা ত্রিনয়ন হলো শিবের জ্ঞান চক্ষু। ত্রিনেত্র ধ্যানে ত্রিনেত্র সিদ্ধি পাওয়া যায়। এবং তার ফলে মেলে অলৌকিক শক্তি যা এক জন মানুষকে অতি মানবে রুপান্তরিত করতে সক্ষম। এই সকল শক্তি পরবর্তী সাধনার ক্ষেত্রে ভীষণ তাৎপর্য পূর্ণ।


কুন্ডলিনী চক্র ধ্যান

সূক্ষ্ম দেহ আর স্থূল শরীরের সংযোগ স্থলে থাকে কুন্ডলিনী শক্তি চক্র। যার জাগরনে অন্তরের নারী শক্তি জাগ্রত হয় এবং তা চক্র বেয়ে উঠে আসে ব্রহ্মান্ডের পরম ব্রহ্ম শক্তির সাথে সেতু বন্ধন করতে। এই ধ্যানেই হয় সিদ্ধি, মেলে ফল। এই সিদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় সিদ্ধি চক্র সম্পূর্ন করতে। এছাড়া এই ধ্যানেই স্ব-নিরাময়ের প্রাথমিক জ্ঞান লাভ হয়।


টেলিপ্যাথি শিখুন

দৈববানী সম্পর্কে আমরা অনেকেই জানি। এখন‌ও অনেকে দৈব বানী শুনতে পান। এই দৈব বানী করা হয় টেলিপ্যাথিতে। টেলিপ্যাথি হল দুটি আত্মার মধ্যে কথোপকথন। এটি একটি অলৌকিক ক্ষমতা। যদিও এই টেলিপ্যাথি শেখা যায়। এবং অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করা যায়।


তন্ত্র শিক্ষা

তনুর অর্থাৎ দেহের পথে যে সাধন তাকে বলে তন্ত্র সাধনা। তন্ত্র সাধনা হল জীবন ব্যাপী একটি সাধন প্রক্রিয়া।


স্ব-নিরাময়

এটি ধ্যান যোগে ও আধ্যাত্মিক পথে রোগ প্রতিরোধ এবং স্ব-নিরাময়ের মাধ্যমে রোগ থেকে মুক্তির শিক্ষা প্রদান করা হয়।