
Nabagraha Stav and Gayatri Mantra
প্রতি দিন নবগ্রহ স্তব ও গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আর, পেজটি বুকমার্ক করে রাখুন ভবিষ্যতে পাঠ করার জন্য। (Bookmark Help)
নবগ্রহ স্তব ও গায়ত্রী মন্ত্র দ্বারা শান্তি লাভ
ব্রহ্মান্ডের সবকিছু পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত। এমনকি মানুষও তার বাইরে নয়। যেমন সূর্য, যার প্রভাব মানুষের জীবনে রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। চন্দ্র ছাড়া পৃথিবীতে জোয়ার, ভাটা খেলে না। এমনকি বাতাস চলাচল করতে চন্দ্রের ভুমিকাই প্রধান। মানব জীবনে চন্দ্রের প্রোয়োগ বা প্রভাব সব থেকে ভাল বোঝেন যারা বিভিন্ন বাত রোগে আক্রান্ত তারা। কারন, পূর্ণিমা ও অমাবস্যাতে জল টানায় ব্যাথার বৃদ্ধি ঘটে।
যারা অশুভ শক্তিকে পরাহিত করে শান্তি আনায়ন করতে চান সেই সব মানুষদের জন্য নবগ্রহ স্তব ও গায়ত্রী মন্ত্র জপ করা অপরিহার্য। নিম্নে তার জন্য বিষ্ণুধর্মোত্তরে উল্লেখিত-
গোচরে বা বিলগ্নে বা সে গ্রহারিষ্টসূচকাঃ।
পূজয়ে তান্ প্রযন্তেন পূজিতাঃ স্যুঃ শুভপ্রদাঃ।।
(গোচরে বা জন্মকুণ্ডলীতে যে গ্রহ অনিষ্টকারক, তার শান্তি করিয়ে প্রসন্নতা লাভ করানো প্রয়োজন। প্রসন্ন হয়ে সেই গ্রহ শুভ ফল প্রদান করেন। নবগ্রহ স্তব ও গায়ত্রী মন্ত্র জপের দ্বারা গ্রহগণের শান্তি অতি শীঘ্রই হয়ে থাকে অর্থাৎ নবগ্রহের শান্তি মানে আমাদের শান্তি)।
নবগ্রহ স্তব বিধি
নব গ্রহস্তোত্রম্
জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্।।১।।
দধিশঙ্খতুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম্।
নমামি শশিনং ভক্ত্যা শম্ভোর্মুকুট ভূষণম।।২।।
ধরণীগর্ভসম্ভুতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম।
কুমারং শক্তিহস্তষ্ণ লোহিতাঙ্গং নমাম্যহম।।৩।।
প্রিয়ঙ্গুকলিকাশ্যামং রূপেণাপ্রতিমং বুধম্।
সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনঃ সুতম্।।৪।।
দেবতানামৃষীণাঞ্চ গুরুং কনকসন্নিভম্।
বন্দ্যভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম্।।৫।।
হিমকুন্দমৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম্।
সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম্।।৬।।
নীলাঞ্জনচয়প্রখ্যং রবিসুনুং মহাগ্রহম্।
ছায়ায়া গর্ভসম্ভুতং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম্।।৭।।
অর্দ্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্যবিমর্দ্দকম্।
সিংহিকায়াঃ সূতং রৌদ্রং ত্বং রাহুং প্রণমাম্যহম্।।৮।।
পলালধুমসঙ্কাশং তারাগ্রহবিমর্দ্দকম্।
রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম্।।৯।।
ব্যাসেনোক্তমিদং স্তোত্রং যঃ পঠেৎ প্রযতঃ শুচিঃ।
দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয়ঃ।।১০।।
ঐশ্বর্য্যমতলঞ্চাপি আরোগ্যং পুষ্টিবদ্ধনম।
নরনারী প্রিয়তঞ্চ নিত্যং তস্যোপজায়তে।।১১।।
তজ্ঞকোহগ্নির্যমো বায়ুর্যে চান্যে গ্রহপীড়কাঃ।
তে সর্ব্বে প্রশমং যান্তি ব্যাসো দৃয়ান্নসংশয়ঃ।।১২।।
ইতি শ্রীব্যাসবিরচিতং নবগ্রহস্তোত্রং সমাপ্তম।।

বাংলা অনুবাদ
জবা ফুলের মত রক্তিম, কাশ্যপের পুত্র, প্রচণ্ড জ্যোতি বা তেজ যুক্ত, অন্ধকার নাশক, সর্বপাপ বিনাশক;হে দিবাকর! আমি আপনাকে প্রণাম করি।১
দধি, শঙ্খ এবং বরফের ন্যায় আভা যুক্ত, ক্ষীরসাগর হইতে আবির্ভূত, শিবশম্ভুর মস্তকে ভূষিত ;হে চন্দ্রদেব! আমি আপনাকে প্রণাম করি।২
ভূমিপুত্র, বিদ্যুৎ পুঞ্জের ন্যায় দীপ্তিমান, হাতে শক্তি এবং যাকে কুমার বলা হয়, রক্তিম শরীর, আমি আপনাকে প্রণাম করি।৩
প্রিয়ঙ্গুফুলের কলির মতো শ্যাম বর্ণ, রূপে তুলনাহীন, সোমের (চন্দ্রের) পুত্র, সর্বগুণী, হে বুধ আমি আপনাকে প্রণাম করি।৪
দেবতা এবং ঋষিদের গুরু, স্বর্ণকান্তি, তিনলোকে পূজিত, হে বৃহস্পতি! আমি আপনাকে প্রণাম করি।৫
পদ্মবৃন্তে শিশির বিন্দুর মতো যার আভা, দৈত্য গুরু, সর্বশাস্ত্রে পারদর্শী, হে ভৃগুপুত্র! আমি আপনাকে প্রণাম করি। ৬
নীল বর্ণের চক্ষু সমান আভা, সূর্য্য ও ছায়ার পুত্র, যমের জেষ্ঠ্য ভ্রাতা, হে শনিদেব! আমি আপনাকে প্রণাম করি।৭
অর্ধদেহী, মহাশক্তিশালী, চন্দ্র-সূর্য্য দমনকারী, সিংহিকার পুত্র, হে রাহু! আমি আপনাকে প্রণাম করি।৮
পলিমাটির ধুলার মতো ধোঁয়াটে বর্ণ, গ্রহ-নক্ষত্র দমনকারী, রুদ্রের আত্মজ, নিষ্ঠুর, হে কেতু! আমি আপনাকে প্রণাম করি।৯
নবগ্রহ স্তোত্র পাঠের মাহাত্ম্য
ইতি ব্যাসমুখোদ্গীতং যঃ পঠেৎ সুসমাহিতঃ ।
দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য নঃ সংশয়ঃ ।।১।।
ঐশ্বর্য্যমতুলং তেষামারোগ্যং পুষ্টিবর্দ্ধনম্ ।
নর-নারী-নৃপাণাঞ্চ ভবেদ্দুঃস্বপ্ননাশনম্ ।।২ ।।
গ্রহনক্ষত্রজাঃ পীড়াস্তস্করাগ্নিসমুদ্ভবাঃ ।
তাঃ সর্বাঃ প্রশমং যান্তি ব্যাসো ব্রূতে ন সংশয়ঃ।।৩।।
ইতি শ্রীব্যাসবিরচিতং নবগ্রহ-স্তোত্রং সম্পূর্ণম্ ।
বাংলা অনুবাদ:
ব্যাসদেব দ্বারা কথিত এই নবগ্রহ স্তোত্র যে মনোযোগ সহকারে দিন বা রাত্রে পাঠ করে, তার অবশ্যই শান্তি লাভ হয়, তাহাতে সন্দেহ নাই।১
অতুল ঐশ্বর্য্য প্রাপ্তি, আরোগ্য লাভ এবং দেহের পুষ্টি বৃদ্ধি হয়। কোন স্ত্রী, পুরুষ বা রাজাকে নিয়ে দেখা দুঃস্বপ্ন নাশ হয়।২
এই নবগ্রহ স্তোত্র পাঠ করিলে গ্রহ – নক্ষত্র দ্বারা কষ্ট, চুরি ভয়, আগুনের ভয় ইত্যাদি দূর হয় ইহাতে কোন সন্দেহ নাই।৩
ইতি শ্রীব্যাসদেব রচিত নবগ্রহ স্তোত্র সমাপ্ত।
নবগ্রহের গায়ত্রী মন্ত্র
(১) রবি (সূর্য) গ্রহ- ওঁ ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহিঃ তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ।
(২) সোম (চন্দ্র) গ্রহ- ওঁ ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতত্বায় ধীমহিঃ তন্নঃ চন্দ্রঃ প্রচোদয়াৎ।
(৩) মঙ্গল গ্রহ- ওঁ অঙ্গরকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহিঃ তন্নঃ ভৌমঃ প্রচোদয়াৎ।
(৪) বুধ গ্রহ- ওঁ সৌম্যরূপায় বিদ্মহে বাণেশায় ধীমহিঃ তন্নঃ বুধঃ প্রচোদয়াৎ।
(৫) বৃহস্পতি গ্রহ- ওঁ আঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহিঃ তন্নঃ জীবঃ প্রচোদয়াৎ।
(৬) শুক্র গ্রহ- ওঁ ভৃগুসুতায় বিদ্মহে দিব্যদেহায় ধীমহিঃ তন্নঃ শুত্রঃ প্রচোদয়াৎ।
(৭) শনি গ্রহ- ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহিঃ তন্নঃ সৌরিঃ প্রচোদয়াৎ।
(৮) রাহু গ্রহ- ওঁ শিরোরূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ রাহুঃ প্রচোদয়াৎ।
(৯) কেতু গ্রহ- ওঁ গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ কেতুঃ প্রচোদয়াৎ
আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
আরো মন্ত্র পাঠ করুন

You must be logged in to post a comment.