বাস্তু মতে গৃহে ধন বৃদ্ধির উপায়।

কথায় আছে আমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কিছুটা হলেও নির্ভর করে ঘরের বাস্তুর উপর। বাস্তু শাস্ত্র হলো একটি বৈদিক বিজ্ঞান যা আমাদের বাসস্থানের সঠিক নির্মাণকে নির্দেশ করে। এর উপর নির্ভর করে আমাদের ভালো থাকা বা মন্দ থাকা।

বাড়ির বাস্তু সঠিক হলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়। এর ফলে কাজে বাধা কেটে যায়। জমে থাকা কাজ নিস্পত্তি হয়ে যায়। রোগ মুক্তি ঘটে। বাড়িতে কারনে অকারণে অশান্তি ঝগড়া প্রভৃতি বন্ধ হয়ে যায়। সদস্যদের চাকরি, ব্যবসা এবং পেশা সংক্রান্ত সমস্যা কেটে যায়। বাড়িতে অর্থের আগমন আর গমন দুইয়ের জন্য কিন্তু বাস্তুই দায়ী। এইজন্য অনেকেই বাস্তু শাস্ত্র মেনে গৃহ বা বাড়ি নির্মাণ করেন।

এখানে কয়েকটি বাস্তু টিপস নিয়ে বলবো। যা মেনে চললে আপনার আর্থিক উন্নতি হবে এবং গৃহে ধন সম্পদ বৃদ্ধি পাবে। জেনে নিন কিভাবে বাস্তুতে পরিবর্তন করলে কুবের দেবতা প্রসন্ন হবে ফলে আপনার গৃহে ধনের আগমন ঘটবে।

1) মানি প্ল্যান্ট: বাস্তু শাস্ত্র মতে মানি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে অর্থনৈতিক উন্নতি ঘটে এবং কেরিয়ারে পদোন্নতি হয়। ঘরের উত্তর দিকে একটা সবুজ পাত্রে মানি প্ল্যান্ট গাছ রাখুন। মানি প্ল্যান্ট আপনি সহজেই পেয়ে যাবেন অনলাইনে।

2) ঘরের এন্ট্রান্স: ঘরে প্রবেশের পথ বা এন্ট্রান্স সব সময় পরিষ্কার রাখুন। এবং সেই পথকে সুন্দর ভাবে সাজান। এর ফলে কুবের দেবতা খুশি মনে আপনার গৃহে প্রবেশ করবে। 

3) রান্না ঘর এবং ড্রয়িং রুম: আপনার রান্না ঘর যেন বাড়ির পূর্ব দিকে অথবা দক্ষিণ পূর্ব দিকে হয় এবং রং গোলাপী, কমলা বা হালকা লাল হলে খুব ভালো। ড্রয়িং রুম বাড়ির বাড়ির উত্তর দিকে থাকলে অর্থ আগমনের জন্য উপযুক্ত।

4) আলমারি রাখার উপযুক্ত স্থান: আপনার লকার বা আলমারি যেখানে আপনার টাকা থাকে সেই স্থান হ‌ওয়া উচিত ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দেয়াল ঘেঁষে যাতে উত্তর দিকটা খোলা থাকে। উত্তর দিক যদি খোলা থাকে তাহলে অর্থ আগমনের জন্য খুব ভালো কারণ উত্তর দিক ধন দেবতা কুবেরের আগমনের দিক। এই দিকে আলমারি রাখলে ধন বৃদ্ধির সম্ভাবনা থাকবে।

5) আয়নার অবস্থান: ঘরের যেদিকে আলমারি বা লকার থাকবে তার ঠিক উল্টো দিকে আয়না বা ড্রেসিং টেবিল রাখতে হবে। এর ফলে ঐ আয়নায় আলমারির প্রতিচ্ছবি দেখা যাবে। বাস্তু শাস্ত্র অনুসারে এর ফলে আপনার সম্পত্তি দ্বিগুণ হবে।

6) দরজা জানালা পরিস্কার রাখুন: সব সময় চেষ্টা করতে হবে যেন বাড়ির দরজা এবং জানালা যেন খোলা থাকে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এছাড়া আপনি আপনার ঘর বাড়ি বিশেষতঃ বসার ঘর আর রান্না ঘর পরিষ্কার রাখুন। তা না হলে কিন্তু অর্থের আগমনে বাধা আসে।

7) ছাদের ঢাল বা স্লোপ: সব সময় চেষ্টা করুন যাতে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের ছাদ যেন উত্তর পূর্ব দিকের ছাদ থেকে উঁচু হয়। অর্থাৎ বাড়ি এমন ভাবে নির্মাণ করতে হবে যে বাড়ির ছাদ দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে ঢালু হয়। এর ফলে ঘরে অর্থ আগমন ভালো হয়।

যাদের বাড়ি নির্মাণ হয়ে গেছে তাদের পক্ষে পুনর্নির্মাণ করা হয়তো সম্ভব নয়। সেক্ষেত্রে বাস্তু দোষ কাটাতে হবে বা নিবারণ করে নিতে হবে। অর্থের আগমনের জন্য শুধু বাস্তু সংস্কার করে বসে থাকলে চলবে না। সাথে সৎ উপায়ে পরিশ্রম করতে হবে, তবেই অর্থ প্রাপ্তি ঘটবে। বাস্তু সংস্কার বা দোষ নিবারণ আপনার অর্থ আগমনের পথে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করবে না।

আমাদের ফেসবুক পেজ ফলো করুন।


Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply