প্রানায়াম অনুলোম-বিলোম

প্রানায়াম অনুলোম-বিলোম

হঠ যোগ চর্চায় অন্যতম প্রানায়ম হলো অনুলোম-বিলোম। একে নাড়ী শোধন প্রানায়মও বলা হয়।

উপকারিতা: ত্রিদোষ (বিষদোষ, কফ, বাত, পিত্ত নাশক) উপশম করে। হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো সমস্যা নিরাময় করে। মনের বিষন্নতা, উদ্বেগ, ও দুশ্চিন্তা দূরিকরনে সাহায্য করে। ফুসফুসের কর্ম ক্ষমতা বৃদ্ধি করে।


পদ্ধতি: পদ্মাসনে বা আসন পিড়ি হয়ে বসতে হবে। আবার চেয়ারে বসেও করা যায় তবে সবেতেই মেরুদণ্ড সোজা রাখতে হবে।

ডান নাসাপথ বন্ধ করে, বাম নাসাপথে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। এরপর বাম নাসিকা বন্ধ করে ডান নাসিকা দিয়ে প্রশ্বাস ছাড়তে হবে।

এরপর বাম নাসাপথ বন্ধ করে, ডান নাসাপথে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। এরপর ডান নাসিকা বন্ধ করে বাম নাসিকা দিয়ে প্রশ্বাস ছাড়তে হবে।


আঙ্গুলের অবস্থান: এই প্রানায়ামে আঙ্গুলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। ডান নাকের জন্য বৃদ্ধাঙ্গুল এবং বাম নাক চেপে ধরতে কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুল দুটি একসাথে ব্যবহৃত হবে।




প্রতিদিন অনুশীলনের জন্য এই পাতাটি বুকমার্ক করে রাখুন। (Bookmark Help)


অনুশীলন



পা গুলি আড়াআড়ি রেখে বা ধ্যানের আসন অনুসরণ করে বসুন, মাটিতে বসলেই ভাল হয়। আপনার মেরুদণ্ড এবং মাথা যেন খাড়া থাকে।

চোখ বন্ধ করে কয়েক মিনিট বিশ্রাম করুন। এর ফলে আপনি পরিপার্শ্ব থেকে নিজেকে বিচ্যুত করতে পারবেন এবং এটি আপনাকে চাপমুক্ত হতে সাহায্য করবে।

যতক্ষণ না শরীর শিথিল হচ্ছে এবং আপনি প্রাণায়ামের জন্য প্রস্তুত হচ্ছে ততক্ষণ কয়েক মিনিট এই অবস্থায় চোখ বন্ধ করে বসে থাকুন।

এবার, আপনার ডান হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে নাকের ডানদিকের ছিদ্রের ওপর রাখুন, আপনার বাঁ হাত বাঁ হাঁটুর ওপরে রাখুন।

জোর করে টিপে ধরুন যাতে এই ছিদ্র দিয়ে সাময়িকভাবে বাতাসের প্রবাহ বন্ধ হয়।

এবার, ধীরে ধীরে বাঁ নাসারন্ধ্র দিয়ে গভীর শ্বাস টানুন।

দুটি ছিদ্র বন্ধ করুন, ভিতরে যে শ্বাস নিয়েছেন তা কয়েক সেকেন্ড ধরে রাখুন।

এবার, ডানদিকের ছিদ্রের ওপর থেকে আঙুল সরিয়ে নিন, যার ফলে আপনি এই ছিদ্র দিয়ে শ্বাস ছাড়তে পারবেন।

যখন এ কাজ করবেন মনে রাখবেন তখন যেন বাঁদিকের ছিদ্র অনামিকা এবং কনিষ্ঠার সাহায্যে শক্ত ভাবে বন্ধ থাকে।

যত দ্রুত শ্বাস নিয়েছিলেন, ডান দিকের ছিদ্র দিয়ে শ্বাস তার চেয়ে ধীরে ছাড়ুন।

এর পর, ডান দিকের ছিদ্র দিয়ে গভীরভাবে শ্বাস নিন, অন্য নাসারন্ধ্র অনামিকা এবং কনিষ্ঠা দিয়ে বন্ধ রাখুন।

এক ভাবে দুটি নাসারন্ধ্র বন্ধ করে কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখুন।

অবশেষে, ডান দিকের নাসারন্ধ্র বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে চেপে রেখে বাঁ দিকের ছিদ্র দিয়ে শ্বাস ছাড়ুন।

মনে রাখবেন, শ্বাস নেওয়ার চেয়ে শ্বাস ছাড়া যেন ধীর গতিতে হয়।

এটি করা হলে অনুলিম বিলোমের একটি চক্র সম্পূর্ণ হবে। উল্লিখিত পদক্ষেপ এবং নাসারন্ধ্রগুলি পর্যায়ক্রমে পরিবর্তন করে পরবর্তী পর্যায় শুরু হবে। উপকার পেতে হলে দৈনিক 5 থেকে 6 বার অনুসরণ করা যেতে পারে।



আরো বিনামূল্যের কোর্স দেখুন