প্রানায়ম-সমা বৃত্তি


প্রানায়ম

সমা বৃত্তি Box Breathing

সমা হলো সমান সময় আর বৃত্তি বলতে শ্বাসের প্রবাহকে বোঝানো হয়েছে।

এটি একটি সাধারণ প্রানায়ম যা যেকোন স্থানে বসে করা যাবে। আসন পিড়ি বা চেয়ারে মেরুদন্ড সোজা করে বসতে হবে। এখানে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে ছাড়তে হয়।

প্রতিটি শ্বাসের প্রক্রিয়া সমান হতে হবে। একটি শ্বাস প্রক্রিয়ার মধ্যে থাকে নিম্ন বর্ণিত ক্রিয়া।


1. নিশ্বাস গ্রহন (পুরাকা)
2. নিশ্বাস গ্রহনের পর শ্বাস আটকে রাখা (অন্তর কুম্ভকা)
3. প্রশ্বাস নির্গমন (রেচকা)
4. প্রশ্বাস নির্গমনের পর দম আটকে রাখা (ভায়া কুম্ভকা)


প্রতিদিন অনুশীলনের জন্য এই পাতাটি বুকমার্ক করে রাখুন। (Bookmark Help)


উপকারিতা : শরীরের স্ট্রেস হরমোন কমিয়ে আনে বা হ্রাস করে। মনোযোগ বৃদ্ধি করে। ফুসফুসের ধারন ক্ষমতা বৃদ্ধি করে।


পদ্ধতি : যেকোন স্থানে আরাম করে বসুন। কিছুক্ষণ স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিন। তারপর ধিরে ধিরে কেবলমাত্র নাক দিয়ে নিশ্বাস নিন আর মনে মনে 5 পর্যন্ত গুনুন। এরপর 5 অব্দি গুনে শ্বাস আটকে রাখুন। এরপর নাক দিয়ে প্রশ্বাস ছাড়ুন আর মনে মনে 5 অব্দি গুনুন। এবং প্রশ্বাস ছাড়ার পর 5 অব্দি গুনে শ্বাস নেওয়া বন্ধ রাখুন। এভাবে মোট ছয় বার করুন। এর ছবি নিচে দেওয়া হলো।

প্রথম প্রথম 5 অব্দি গুনতে অসুবিধা হলে কম গোনা যাবে। তবে সব গোনা গুলি সমান হতে হবে।


এখানে অনুশীলন করুন


1) নাক দিয়ে নিশ্বাস গ্রহন করুন, আর মনে মনে 5 অব্দি গুনুন। অর্থাৎ, নিশ্বাস নেওয়ার প্রক্রিয়া এই 5 গোনার মধ্যে সম্পন্ন করতে হবে।

2) শ্বাস আটকে রাখুন আর 5 পর্যন্ত গুনুন। অর্থাৎ 5 অব্দি গোনা পর্যন্ত শ্বাস আটকে রাখুন।

3) প্রশ্বাস ত্যাগ করুন আর 5 পর্যন্ত গুনুন। অর্থাৎ প্রশ্বাসের প্রক্রিয়া এই 5 গোনার মধ্যে সম্পন্ন করতে হবে।

4) দম বন্ধ রেখে মনে মনে 5 অব্দি গুনুন । অর্থাৎ 5 গোনা অব্দি দম বন্ধ অবস্থায় থাকতে হবে।



আরো বিনামূল্যের কোর্স দেখুন