
Shiva Mantra
প্রতি সোমবার শিবের মন্ত্র পাঠ করুন। আর, পেজটি বুকমার্ক করে রাখুন ভবিষ্যতে পাঠ করার জন্য। (Bookmark Help)
সোমবার দিনটি হলো শিবের দিন। এই দিনে শিবের পুজো ও মন্ত্র জপ বা পাঠ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শাস্ত্র মতে, সমস্ত দেবদেবীর মধ্যে সবচেয়ে সহজ ও সরল স্বভাব শিবের। শিবকে শীঘ্র তুষ্ট করা যায়। পুরাণ অনুযায়ী সোমবারের শিব পুজোয় কিছু মন্ত্র জপ বা পাঠ করা অত্যন্ত শুভ। সোমবার কিছু বিশেষ মন্ত্র জপ করে দেবাদিদেব নীলকণ্ঠের আশীর্বাদ পেতে পারেন। এই দিনে কী কী মন্ত্র পাঠ করবেন, জেনে নিন।
১. শিব নমস্কার মন্ত্র
শিবকে তুষ্ট করার জন্য পুজোর আগে এই মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল–
শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ।।
ঈশানঃ সর্ববিধ্যানামীশ্বরঃ সর্বভূতানাং ব্রম্হাধিপতিমহির্বম্ণোধপতির্বম্হা শিবো মে অস্তু সদাশিবোম।।

২. শিবের জপ মন্ত্র
শিবের জপ মন্ত্র হলো শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র। শ্রদ্ধা ভরে এই মন্ত্র জপ করলে সমস্ত সংকট কেটে যেতে পারে। শিবের জপ মন্ত্র হলো দুটি। একটি পঞ্চাক্ষরী মন্ত্র আর অন্যটি হলো ষড়াক্ষরী মন্ত্র।
পঞ্চাক্ষরী মন্ত্র
নমঃ শিবায়।
অব্রাহ্মণ এবং স্ত্রীলোক পাঠ করতে পারেন পঞ্চাক্ষরী মন্ত্র।
ষড়াক্ষরী মন্ত্র
ওম নমঃ শিবায় শিবের।
এই মন্ত্রটি শুধু মাত্র ব্রাহ্মণদের জন্য।
৩. শিব নামাবলী মন্ত্র
শাস্ত্র মতে সোমবারে শিবের পুজো করার সময়ে নামাবলী মন্ত্রের জপ সবচেয়ে বেশি কার্যকরী ও ফলদায়ী। শিবের নামাবলী মন্ত্রটি হল–
।। শ্রী শিবায় নমঃ।।
।। শ্রী শঙ্করায় নমঃ।।
।। শ্রী মহেশ্বরায় নমঃ।।
।। শ্রী সাংবসদাশিবায় নমঃ।।
।। শ্রী রুদ্রায় নমঃ।।
।। ওম পার্বতীপতয়ে নমঃ।।
।। ওম নমো নীলকণ্ঠায় নমঃ।।

৪. মহামৃত্যুঞ্জয় মন্ত্র
হিন্দু ধর্মে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। নিয়মিত এই মন্ত্রটি জপ করলে সমস্ত রোগ, দোষ ও সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এর সংক্ষিপ্ত মন্ত্রটি হল–
ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম।
উর্বারূকমিব বন্ধনান মৃত্যৌর্মুক্ষীয় মামৃতাৎ।।
৫. লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা কঠিন। কারণ এ সময় বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। তাই যাঁদের পক্ষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সহজ হবে না, তাঁরা লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। এর প্রভাবে অসাধ্য রোগ দূর হবে। এই মন্ত্রটি হল–
ওম হৌং জূং সঃ।
৬. শিব গায়ত্রী মন্ত্র
গায়ত্রী মন্ত্র জপ করলে পিতৃ দোষ, কালসর্প দোষ, রাহু-কেতু ও শনির দশা থেকে মুক্তি পেতে পারেন। শিব গায়ত্রী মন্ত্র হল–
ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।
আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
আরও মন্ত্র পাঠ করুন

You must be logged in to post a comment.