শিব পঞ্চাক্ষর স্তোত্রম্ । Shiva Panchaksar Stotram

Shiv Panchaksar Stotram

প্রতি সোমবার শিব পঞ্চাক্ষর স্তোত্রম্ পাঠ করুন। আর, পেজটি বুকমার্ক করে রাখুন ভবিষ্যতে পাঠ করার জন্য। (Bookmark Help)

নাগেংদ্রহারায় ত্রিলোচনায় ভস্মাংগরাগায় মহেশ্বরায়।নিত্যায় শুদ্ধায় দিগংবরায় তস্মৈ “ন” কারায় নমঃ শিবায় ॥ ১ ॥

মংদাকিনী সলিল চংদন চর্চিতায় নংদীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়।মংদার মুখ্য বহুপুষ্প সুপূজিতায় তস্মৈ “ম” কারায় নমঃ শিবায় ॥ ২ ॥

শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দক্ষাধ্বর নাশকায়।শ্রী নীলকংঠায় বৃষভধ্বজায় তস্মৈ “শি” কারায় নমঃ শিবায় ॥ ৩ ॥

বশিষ্ঠ কুম্ভোদভব গৌতমার্য মুনীংদ্র দেবার্চিত শেখরায়।চংদ্রার্ক বৈশ্বানর লোচনায় তস্মৈ “ব” কারায় নমঃ শিবায় ॥ ৪ ॥

যক্ষ স্বরূপায় জটাধরায় পিনাক হস্তায় সনাতনায়।দিব্যায় দেবায় দিগংবরায় তস্মৈ “য়” কারায় নমঃ শিবায় ॥ ৫ ॥

পংচাক্ষরমিদং পুণ্যং যঃ পঠেচ্ছিব সন্নিধৌ ।শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে ॥ 

ইতি শিবপঞ্চাক্ষরস্তোত্রং সম্পূর্ণ ।।

বাংলা অনুবাদ

নাগেংদ্রহারায় ত্রিলোচনায় ভস্মাংগরাগায় মহেশ্বরায়।নিত্যায় শুদ্ধায় দিগংবরায় তস্মৈ “ন” কারায় নমঃ শিবায় ॥ ১ ॥

বাংলা অর্থ : যাঁর সর্প কণ্ঠহার; ত্রিনয়ন, ভস্মই যাঁর প্রসাধন, যিনি নিত্য, শুদ্ধ, দিগম্বর ও মহেশ্বর, সেই ন-কাররূপী শিবকে প্রণাম।

মংদাকিনী সলিল চংদন চর্চিতায় নংদীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়।মংদার মুখ্য বহুপুষ্প সুপূজিতায় তস্মৈ “ম” কারায় নমঃ শিবায় ॥ ২ ॥

বাংলা অর্থ : যাঁর শরীর মন্দাকিনীর জল ও চন্দন দ্বারা প্রলিপ্ত, মন্দার বহুপুষ্প ও অন্যান্য পুষ্প দ্বারা পূজিত, নন্দীর প্রভু, প্রমথগণের ঈশ্বর ও মহেশ্বর, সেই ম-কাররূপী শিবকে প্রণাম।

শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দক্ষাধ্বর নাশকায়।শ্রী নীলকংঠায় বৃষভধ্বজায় তস্মৈ “শি” কারায় নমঃ শিবায় ॥ ৩ ॥

বাংলা অর্থ : যিনি মঙ্গলময়, দেবী পার্বতীর মুখমণ্ডলে প্রসন্নতার সূর্যস্বরূপ, যিনি দক্ষযজ্ঞ বিনাশকারী, যাঁর ধ্বজায় বৃষ-চিহ্ন; যিনি শোভাশালী নীলকণ্ঠ, সেই শি-কাররূপী শিবকে প্রণাম।

বশিষ্ঠ কুম্ভোদভব গৌতমার্য মুনীংদ্র দেবার্চিত শেখরায়।চংদ্রার্ক বৈশ্বানর লোচনায় তস্মৈ “ব” কারায় নমঃ শিবায় ॥ ৪ ॥

বাংলা অর্থ : বশিষ্ঠ, অগস্ত্য এবং গৌতম প্রভৃতি আর্য বংশীয় মুনিঋষিগণ ও দেবগণ যাঁর পূজা করেন, তাদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ, চন্দ্র, সূর্য ও অগ্নি যাঁর ত্রিনয়ন, সেই ব-কাররূপী শিবকে প্রণাম ॥

যক্ষ স্বরূপায় জটাধরায় পিনাক হস্তায় সনাতনায়।দিব্যায় দেবায় দিগংবরায় তস্মৈ “য়” কারায় নমঃ শিবায় ॥ ৫ ॥

বাংলা অর্থ : যিনি যজ্ঞের স্বরূপ; জটাধারী, ত্রিশূলধারী, নিত্যস্বরূপ, দিগম্বর, দিব্য দেব সেই – য় কাররূপী শিবকে প্রণাম ৷

পংচাক্ষরমিদং পুণ্যং যঃ পঠেচ্ছিব সন্নিধৌ ।শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে ॥ 

বাংলা অর্থ : যিনি শিবের সান্নিধ্যে এই পঞ্চাক্ষর পুণ্যস্তোত্র পাঠ করেন, তিনি শিবলোকে গমন করেন এবং শিবের সহিত আনন্দ ভোগ করেন।

ইতি শিবপঞ্চাক্ষরস্তোত্রং সম্পূর্ণ।

আমাদের ফেসবুক পেজ ফলো করুন।

আরো স্তোত্র দেখুন