আধ্যাত্মিক কথা টি আমরা অল্প বিস্তর শুনেছি। এটি কি? কি এর বিষয়বস্তু? মানব জীবনে এর গুরুত্ব কতখানি। এই সমস্ত বিষয়ে আমরা এখানে জানবো।
যে আত্মার অস্তিত্বে বিশ্বাস করে সেই আধ্যাত্মিক। আর তার জীবন ধারণের ধরনকে বলে আধ্যাত্মিকতা। পৃথিবীতে বেশিরভাগ মানুষই আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না। এদের মধ্যে যেমন ঈশ্বর বিশ্বাসী মানুষ আছে তেমনি ভগবত গীতা পড়েছেন এমন মানুষ ও আছে, ধার্মিক মানুষ আছে, নাস্তিক আছে।
আধ্যাত্মিক মানে সন্ন্যাসী হওয়া নয়, সংসার ত্যাগ নয়, আমিষ নিরামিষ বাদ বিচার নয়, ধর্মাচরণ নয়, পূজা বা জপ নয়, গেরুয়া ধারন নয়, মন্ত্র বা স্তোত্র পাঠ নয় এমনকি ঈশ্বর বিশ্বাস ও নয়। এটা সম্পূর্ণ একটি ভিতরের বিষয়। একটি পরম সত্য ও তাকে নিয়ে চলার বিষয়।
এখানে আমরা আধ্যাত্মিক ও আধ্যাত্মিকতা সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো এবং শিখবো।
