
প্রতি দিন সুখ ও সমৃদ্ধি মন্ত্র পাঠ করুন। আর, পেজটি বুকমার্ক করে রাখুন ভবিষ্যতে পাঠ করার জন্য। (Bookmark Help)
সবাই সুখ আর সমৃদ্ধি পেতে চায়। সুখ ও সমৃদ্ধি পেতে নিম্নোক্ত মন্ত্র প্রতিদিন পাঠ করা উচিত। এবং অবশ্যই এই মন্ত্রের সঠিক অর্থ জেনে।
সুখ ও সমৃদ্ধি মন্ত্র
পূর্ব জন্মের কর্ম ঋণে হয় জীবন নাশ।
ক্লেশ, ব্যধি, সমস্যা রোধে বৃথা সব প্রয়াস।।
সময় যখন দেয় না সাথে।
তখন সুপ্ত থাকাই শ্রেয় পথে।।
দুঃখের পরে সুখ এ সত্য মেনো।
ভাগ্য বিড়ম্বনা কাটে না শুধু বসে থাকলে জেনো।।
পরিশ্রমের বিকল্প নেই এটাই শেষ কথা নয়।
যার বুদ্ধি আছে কেবল তারই ফল লাভ হয়।।
আর আত্ম অনুষ্ঠানে হয় ঋণ হ্রাস।
সমৃদ্ধি আনবেই সেই প্রয়াস।।
আত্মার জন্য ক্ষমা চাওয়া।
গ্রহন হলে কর্ম ঋণের মিটবে পাওয়া।।
একনিষ্ঠ মনে রাখতে হবে সেই প্রার্থনা।
ফলে বদলে যাবে ভবিষ্যতের ভাগ্য রচনা।।
ধ্যানেই হয় বুদ্ধির বিকাশ।
আর, অজ্ঞানেতে জীবনের সর্বনাশ।।
অনেক অর্থ ও সম্পদে হয় না সমৃদ্ধি আর সুখ।
সবটাই মনের ব্যাপার অযথা বাড়ে দুখ।।
যখন চঞ্চল মন হবে স্থির।
আর তখন শান্তি আসবে হয়ো না অধির।।
জীবনের কোন চাহিদা থাকবে না অপূর্ণ।
কারন ঈশ্বর যে সুখী তাকেই করেন সম্পূর্ন।।
এই জন্য জুড়তে হবে ত্যাগ আর ছাড়তে হবে ভোগ।
আর তার পথ একটাই, নাম ধ্যান যোগ।।
ধ্যান হলো মস্তিষ্ক ও মনের প্রকাশ।
সরে যাবে মেঘ আর হবে বুদ্ধির বিকাশ।।
জয় বলে, ধ্যানেই সেই একনিষ্ঠতা সম্ভব।
নয়তো সমৃদ্ধি দুর অস্ত আর সুখ অসম্ভব।
আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
আরো মন্ত্র পাঠ করুন

You must be logged in to post a comment.