
প্রতি দিন সূর্য প্রনাম মন্ত্র পাঠ করুন। আর, পেজটি বুকমার্ক করে রাখুন ভবিষ্যতে পাঠ করার জন্য। (Bookmark Help)
সূর্য প্রনাম মন্ত্র: সূর্য মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যহ সূর্য মন্ত্র পাঠে জীবনের উন্নতি করা সম্ভব। এই মন্ত্র পাঠ করলে অহংকার বিসর্জন হয় আর সফলতা আসে।
আর মনের সংস্কার হলো একটি আত্ম ক্ষয়কারী চেতনা যা একজন মানুষকে মানসিক ভাবে অসুস্থ করে তোলে। সমস্ত মানসিক বিকারের উৎস হলো মানসিক সংস্কার।
সংস্কৃত মন্ত্র পাঠের আসল সমস্যা হলো সঠিক উচ্চারণ। বিভিন্ন বেদের মন্ত্র মিশে যাওয়ায়, উচ্চারণে তারতম্য ঘটেছে। ফলে মন্ত্র পাঠে ফল লাভ হয় না। এই মন্ত্র গুলো সম্পূর্ণ বাংলা ভাষায় ফলে উচ্চারণের তারতম্য হওয়ার সুযোগ নেই।
“সূর্যদেবকে করি নমস্কার।
তব তাপে চিত্ত মোর হবে পরিস্কার।।
আমার শরীর করো দহন।
যাতে জীবনের তাপ উত্তাপ হবে সহন।।
আর ভস্ম হবে যতো অহংকার।
পরিস্রুত করবে মনের সমস্ত সংস্কার।।
তোমার উদাসীন উজ্জ্বলতা।
যেন জীবনে আনে অকৃত্রিম সফলতা।।
সূর্যের মানেই বিবস্বান
তিনি রাখবেন আপন সন্মান।
এই মন্ত্র হবে না ভেদ।
পাঠে থাকবে না কোন খেদ।।
জয় বলে, জীবনের সব বাঁধা যাকিছু।
কেটে যাক এবং ছাড়বে পিছু।।
আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
আরো মন্ত্র পাঠ করুন।

You must be logged in to post a comment.