সূর্যভেদ প্রানায়াম

যোগ চর্চার অন্যতম হলো সূর্যভেদ প্রানায়াম।


উপকারিতা: এই প্রানায়াম অভ্যাসে স্নায়ুর দুর্বলতা দূর হয়ে দেহ সবল হয়ে ওঠে। ফুসফুস, পাকস্থ্লী ও যকৃত সুস্থ সবল হয়ে ওঠে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ক্ষুধামন্দা রোধ করে, কৃমি নাশ করে। দেহের মেদ কমে এবং নাসা তন্ত্রের যাবতীয় রোগ নিরাময় করে। শ্লেষ্মা দোষ নাশ করে।


পদ্ধতি : খালি পেটে এই প্রানায়াম অনুশীলন করুন। নাক দিয়ে শ্বাস নিন এবং নাক দিয়ে ছাড়ুন।

পদ্মাসনে বা যেকোন ধ্যান আসনে সোজা হয়ে বসে বাম নাসাপথ বন্ধ করুন এবং ডান নাসাপথ দিয়ে শ্বাস ফেলুন। একই ভাবে ডান নাসাপথ বন্ধ করে বাম নাক দিয়ে ধিরে ধিরে শ্বাস ফেলুন।



আঙ্গুলের অবস্থান: ডান হাতের বৃ্দ্ধাঙ্গুল দিয়ে ডান নাক এবং অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুল বাম নাক বন্ধ করতে ব্যবহৃত হবে।



প্রতিদিন অনুশীলনের জন্য এই পাতাটি বুকমার্ক করে রাখুন। (Bookmark Help)


আরো ফ্রি কোর্স দেখুন