আধ্যাত্মিক খাদ্যের রহস্য

চিকেন নুডুলস, আমি নিজেই বানিয়েছি দুপুরের জন্যে। খেতে মন্দ নয়, তবে নিজের রান্নার তারিফ করছি না। আগে রান্না টান্না মনে হতো পরিশ্রমে অকাজ।

আধ্যাত্মিক জীবন আমাকে শুধু বদলে দেয় নি, সাথে রান্না শিখিয়েছে বলবো না। একটা সময়ের পর মনে হলো রান্নাটা তো আমি জানি। কিন্তু কখনো রান্না শেখা যাকে বলে সেটা ঘটেনি।

এই আধ্যাত্মিক জীবনে এমন অনেক কিছু জেনেছি বা শিখেছি বা বুঝেছি যার সম্পর্কে আগে কোন ধারনাই ছিল না। আধ্যাত্মিক না হলে এই জীবন পূর্ণতা পেত কিনা সন্দেহ হয়। আজ জীবন যাপন আনন্দদায়ক ও উপভোগ্য হয়ে উঠেছে।

যেকোন মানুষের জীবনে সমস্যা আসে, কিন্তু আধ্যাত্মিক পথে সম্ভবত সব থেকে বেশি সমাধান পাওয়া যায়। জীবন মানে শুধু সাফল্য ও অর্থের প্রাচুর্য নয়। বরং জীবনের উপলব্ধি ও আত্মার আনন্দ। একজন আধ্যাত্মিক মানুষের কাছে জীবন হলো সাধনা।

চলার পথে যে অমূল্য মনি মানিক্য পেয়েছি তা উজার করে দেব যদি কেউ তা চায়। তবেই জীবন স্বার্থক হবে।

আর আধ্যাত্মিক জীবনের সমস্ত উপাদনের মধ্যে আধ্যাত্মিক খাদ্য সামগ্রি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তবে সব কিছুই হলো সপ্ত চক্রের জটিল অঙ্ক।

যে জানে সে প্রকৃত আধ্যাত্মিক। কারন মানব জীবনের সমস্ত রহস্য কুন্ডোলিনী শক্তি চক্রের মধ্যে লুকিয়ে রয়েছে। সে সাধনাই হোক বা সিদ্ধি বা শক্তি।

ব্লগ ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন।আমাদের ব্লগটি অনুসরণ বা follow করুন জীবনের রহস্য লুকিয়ে রয়েছে আধ্যাত্মিকতায়।


এরকম আরও ব্লগ পড়তে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন।



Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.