সব অমঙ্গল দূর করতে প্রতি সোমবার শিবের এই শক্তিশালী স্তোত্র জপ করুন। এর জন্য ঘরে একটি ছোট শিব লিঙ্গের প্রয়োজন পড়বে।


সংসারে যত রকম অশান্তি, ঝামেলা, অর্থ নৈতিক ক্ষতি প্রভৃতির মূল কারণ হলো অমঙ্গল। আর শিবের এই শক্তিশালী স্তোত্র জপে এর থেকে মিলতে পারে মুক্তি।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সোমবার চন্দ্রের দিন, এ দিন চন্দ্রজনিত দোষে শান্তি স্বস্ত্যয়ন করা হয়। অন্য দিকে 

ধর্মীয় ধ্যান-ধারণা অনুযায়ী সোমবারের দিন শিবের অত্যন্ত প্রিয়। সোমবার মহাদেবের সঙ্গে জড়িত কিছু বিশেষ ক্রিয়া পালন করলে শুভ পরিণাম পাওয়া যায়। এমন পাঁচটি উপায় রয়েছে, যা প্রতি সোমবার পালন করলে শিবের আশির্বাদ লাভ করা যায়।

শিব বিরাজ করছেন শিবলিঙ্গতে। শিব পুরাণের তথ্য বলছে, শিবলিঙ্গ অত্যন্ত জাগ্রত, অল্প পুজো করলেই শুভ ফল পাওয়া যায়।



যদি বাড়িতে শিবলিঙ্গ রাখেন, তবে তা আকারে ছোট হতে হবে। সাথে এই বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দিন। বিধিমত পুজো করুন, নিত্য অভিষেক করুন। নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখা উচিত। এটি অত্যন্ত শুভ। শিবলিঙ্গ হবে ছোট, আমাদের বুড়ো আঙুলের ওপরের গাঁটের বেশি দৈর্ঘ্য হওয়া উচিত নয়। শিবলিঙ্গ রোজ সকাল-সন্ধে পুজো করা উচিত। 

বাস্তুশাস্ত্র অনুযায়ী, শিবলিঙ্গ শক্তির আধার। তাই তার ওপর সব সময় যেন জলধারা এসে পড়ে, যা শক্তি নিয়ন্ত্রণে রাখে। ভগবান শঙ্কর কেতকী ফুল, তুলসী, সিঁদুর ও হলুদ পছন্দ করেন না। তাই এই সব জিনিস শিবলিঙ্গে চড়ানো উচিত নয়। ঘরে শুধু শিবলিঙ্গ রাখবেন না। সঙ্গে শিবলিঙ্গের পিছনে ভগবান শঙ্করের পুরো পরিবারের ছবি রাখতে পারেন।

একাধিক প্রাচীন বই অনুসারে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা করার পর যদি ‘পঞ্চ অক্ষর’ শ্লোকটি পাঠ করা যায়, তাহলে একাধিক উপকার পাওয়া যায়। পঞ্চাক্ষর স্তোত্রের ভিতরে পাঁচটি শব্দ লুকিয়ে রয়েছে, তাই তো এই শ্লোকটিকে পঞ্চকশরা অর্থাৎ পাঁচ অক্ষর সমৃদ্ধ স্তোত্র নামে ডাকা হয়ে থাকে। 

পঞ্চাক্ষর স্তোত্র আমাদের স্তোত্র পেজে দেয়া রয়েছে। পড়তে লিঙ্ক ক্লিক করুন।

শিব লিঙ্গের অভিষেক

শিব অভিষেক পালন করার জন্য শিব গায়ত্রী মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গের ওপর জল বা দুধ ঢালতে হবে। এর ফলে আমাদের মন শান্ত হবে এবং মহাদেব প্রসন্ন হবেন। শিবলিঙ্গের ওপরে জল ঢেলেই শিব অভিষেক পালন করা যায়।

শিব গায়ত্রী মন্ত্র হল:

ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।

শিব গায়ত্রী মন্ত্র 1008 বার জপ করতে হবে। এভাবে প্রতিদিন করে মোট 21 সপ্তাহ করতে হবে। সোমবার দিন কোন ভাবেই বাদ দিলে চলবে না। মন্ত্র জপে সঠিক উচ্চারণ আর জপ সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক জপ সংখ্যা না হলে শিবের রোষে পড়বেন। এখন ডিজিটাল ট্যালি কাউন্টার পাওয়া যায়, এর ব্যবহারে সঠিক জপ সংখ্যা বোঝা যায়।


এরকম আরও ব্লগ সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন।



Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply