কি ভাবে জানবেন আপনার কোন রাশি?

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রাশির বিশেষ গুরুত্ব রয়েছে। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির উল্লেখ পাওয়া যায়। প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই রাশি বিচার করে ব্যক্তি নিজের ভবিষ্যৎ জীবনের নানান তথ্য সম্পর্কে জানতে পারে। আমাদের মধ্যে অনেকেই নিজের রাশি জানেন, কিন্তু কেউ কেউ এমনও আছেন, যাঁরা নিজের রাশি সম্পর্কে ওয়াকিবহাল নন। কিন্তু কার রাশি কোনটি, তা কী করে জানবেন? সেই তথ্যই দেওয়া রইল এখানে।

কিছু কিছু রাশি শুধু জন্মদিন বিচার করেই জানা যায়। আবার কোনও কোনও ক্ষেত্রে নাম, জন্মস্থান ও জন্মের সময় বিচার করে রাশি নির্ণয় করা হয়। আমরা চন্দ্র রাশি ও সূর্য রাশি সম্পর্কে জানি। ব্যক্তির চন্দ্র রাশি কোনটি ও সূর্য রাশি কোনটি, তা জানতে চান? কোন রাশি সঠিক ভবিষ্যফল জানায়, এমন প্রশ্ন সকলের মনেই উঠতে শুরু করে।

সূর্য রাশি: জন্মের সময় সূর্য কোন রাশিতে ছিল, তা এ সময় গুরুত্ব সহকারে বিচার করা হয়। সূর্য চিহ্ন চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক বিশেষত্বকে প্রকট করে। জন্মদিনের তারিখের নিরীখে সূর্য রাশি নির্ধারণ করা যায়। কোন তারিখে জন্মগ্রহণ করলে আপনার সূর্য রাশি কোনটি হবে জেনে নিন।

মেষ: 21 মার্চ থেকে 19 এপ্রিল

বৃষ: 20 এপ্রিল থেকে 20 মে

মিথুন: 21 মে থেকে 21 জুন

কর্কট: 22 জুন থেকে 22 জুলাই

সিংহ: 23 জুলাই থেকে 22 অগস্ট

কন্যা: 23 অগস্ট থেকে 22 সেপ্টেম্বর

তুলা: 23 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর

বৃশ্চিক: 24 অক্টোবর থেকে 22 নভেম্বর

ধনু: 23 নভেম্বর থেকে 21 ডিসেম্বর

কুম্ভ: 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি

মীন: 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ

চন্দ্র রাশি: জন্মের সময় চন্দ্রের অবস্থানের ওপর নির্ভর করে জাতকের চন্দ্র রাশি চূড়ান্ত করা হয়। প্রায় সোয়া দুই থেকে আড়াই দিনের মধ্যে নিজের রাশি পরিবর্তন করে চন্দ্র। বৈদিক জ্যোতিষ অনুযায়ী চন্দ্র জাতকের আবেগ ও মানসিকতার ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে। চন্দ্র রাশির মাধ্যমে ব্যক্তির গভীর চিন্তাভাবনা, ইচ্ছা ও চিন্তাপ্রকাশ করা যায়।

চন্দ্র অত্যন্ত দ্রুততার সঙ্গে 12 রাশির মধ্যে গোচর করে। প্রায় এক মাসের মধ্যে 12 রাশির মধ্যে চন্দ্রের গোচর সম্পন্ন হয়ে যায়। তাই আপনার জন্মের সময় চন্দ্র কোথায় ছিল, তা সঠিক ভাবে জানা উচিত। শুধু মাত্র জন্ম তারিখের সাহায্যে চন্দ্র রাশি নির্ধারিত করা যায় না। এর জন্য জন্ম তারিখের পাশাপাশি স্থান ও সময় গণনাও জরুরি।

সূর্য ও চন্দ্রের মধ্যে কোন রাশি মানব জীবনে বেশি প্রভাব বিস্তার করে?

সূর্য রাশির তুলনায় চন্দ্র রাশি মানব জীবনে অধিক প্রভাব বিস্তার করতে পারে। মনে করা হয় যে সূর্য ব্যক্তির বাইরের সত্ত্বার প্রতিনিধিত্ব করে। অন্য দিকে চন্দ্র ব্যক্তির অন্তরের সত্ত্বার প্রতিনিধিত্ব করে। আবার 12টি রাশিতে নিজর ভ্রমণ সম্পন্ন করার জন্য 1 বছর সময় লাগে সূর্যের অর্থাৎ, একটি রাশিতে এক মাস কাল ধরে গোচর করে সূর্য। তাই সূর্য রাশির মাধ্যমে জাতকের ভবিষ্যৎ বিচার করলে তা এক মাসের জন্য করা হবে। অন্য দিকে চন্দ্র দ্রুতগতিতে রাশি পরিবর্তন করে, সর্বাধিক আড়াই দিন একটি রাশিতে থাকে চন্দ্র। এ কারণে চন্দ্র রাশিতে করা ভবিষ্যদ্বাণীও সঠিক হয়।


আমাদের ফেসবুক পেজ ফলো করুন।



Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply