শিবের প্রকাশ হতে চলেছে

সম্প্রতি আমার কাকা পরলোক গমন করেছেন। তাই নিমতলা মহাশ্মশানে গিয়েছিলাম কাকার নশ্বর দেহ দাহ করতে। দাহ কার্যের পর খুড়তুতো বোনের সাথে ভাইবোনেরা গঙ্গার ধারে দিয়ে হাঁটতে হাঁটতে একটি ঘাটের খোঁজ করছিলাম যেখানে কাকার অস্থি বিসর্জন দেয়া যায়।

একটি ঘাটের কাছে পৌঁছে এক অলৌকিক ঘটনা ঘটলো যা শেয়ার না করে পারলাম না। সেখানে কতকগুলো লোকের সাথে এক জটাধারী অবাঙ্গালী সাধু একটি পিতলের তৈরি ত্রিশূল নিয়ে বসেছিল। আমরা বেশ কয়েকজন ভাই ও ভাইপো রা সবাই একসাথে ছিলাম। সাধু টি আমাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠলো “এ্যাই ভোলেনাথ” “এ্যাই ভোলেনাথ” বলে পিছু নিল। আমি তো সাধুসঙ্গ করতে গঙ্গার ধারে যাইনি ফলে তাকে নিরস্ত করে ঐ স্থান ত্যাগ করে এগিয়ে গেলাম। তবে সেইদিন দূরে নয় যেদিন সারা পৃথিবীর সামনে ঈশ্বরের প্রকাশ হবে।

আর সারা ভারতবর্ষ থেকে দলে দলে সাধু সন্ন্যাসীরা ও শিব ভক্তগণ কলকাতায় আসবে তাদের ঈশ্বরকে দর্শন করতে। এই জন জোয়ার এখানেই থামবে না। একে একে সবাই আসবে তাদের ঈশ্বরের কাছে। পৃথিবীর সমস্ত জাতি আর সমস্ত ধর্মের মানুষ। সমস্ত ধর্ম গুরুরা ঈশ্বরের পায়ে মাথা নোয়াবে। আর ঈশ্বর পৃথিবীর সম্রাট হবে। কোন শক্তি ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবে না।

কি ভাবে সবাই চিনবে তাদের ঈশ্বরকে? কাউকে কিছু বলতে হবে না। কোন রকমের প্রচার ছাড়াই যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা সবাই ঈশ্বরের দর্শন পাবেই পাবে।

ফেসবুক পেজ ফলো করুন।


Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply