নিজের উপর আস্থা ঈশ্বরের প্রতি বিশ্বাস বৃদ্ধি করে।

মন ভালো হয় যখন শুনি কেউ আমার দ্বারা উপকৃত হয়েছে। আজকে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। এক ব্যক্তি গোলদার, উনি আমাদের কেবল টিভি অপারেটরের গ্রাহক চাঁদা আদায় করেন।

উনি ওনার চাকরির ব্যপারে অনিশ্চিত ছিলেন কারন আমাদের কেবল অপারেটর তার কিছু এলাকা বিক্রি করে দিয়েছিলেন। গোলদার বাবু আতঙ্কিত ছিলেন যে ওনার চাকরি না চলে যায়।

ওনার আধ্যাত্মবাদে খুব আগ্রহ, তাই মাঝে মাঝে কাজের ফাঁকে উনি আমার কথা শুনতে আসতেন। কথা প্রসঙ্গে উনি জানিয়েছিলেন যে ওনার কাজ চলে যেতে পারে।

উনি আমাকে একবার বলেন যে আপনি একটু দেখবেন। ওনার অন্য কাজের শিক্ষা ও যোগ্যতা নেই। কিন্তু আমি নিজেকে ঈশ্বর মনে করলেই তো আর উনি আশস্ত হতে পারেন না, যখন ওনার কিছু সহকর্মীদের কাজ চলে গিয়েছিল।

আমি ওনাকে আশস্ত করে বলেছিলাম যে চিন্তা করবেন না, আপনার কাজ থাকবে। এর মধ্যে করোনাভাইরাসের কারনে লকডাউন শুরু হয়ে যায়। এবং ওনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এর মধ্যে কেবল অপারেটর প্রতি মাসেই গ্রাহক চাঁদা সংগ্রহ করেছেন। কিন্তু গোলদার বাবুকে দেখতে পাইনি। ভেবেছি লকডাউনের জন্য হয়তো উনি আসতে পারছেন না।

হঠাৎ, আজ উনি কাজের ফাঁকে আমার সাথে এসে দেখা করে গেলেন। শুনলাম ঈশ্বরের অস্তিত্ব ও অনুগ্রহের এক অভূতপূর্ব কাহিনী। লকডাউনের পূর্বেই ওনার কাজ চলে গিয়েছিল। তখন উনি আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন, নিজের প্রতি আস্থাও ছিল না, স্বাভাবিক ভাবেই দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু আনলকডাউন চলাকালীন ঐ কেবল অপারেটর নিজের থেকে গোলদার বাবুকে ডেকে এনে পুনর্বহাল করেছেন।



ঘটনাটি অবশ্যই গোলদার বাবুর কাছে গুরুত্বপূর্ণ কারণ উনি বুঝতে পেরেছেন যে ঈশ্বরের কথা হলো বেদ বাক্য, তার অন্যথা হয় না। উনি আমার উপর আস্থা হারিয়ে ফেলার জন্যে লজ্জিত। আমি খুব আনন্দিত যে একজন মানুষের উপকারে লাগতে পেরে।


এরকম আরও ব্লগ পড়তে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন।


প্রবন্ধটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ পেতে আমাদের ব্লগটি লাইক দিয়ে অনুসরণ করুন এবং সকলের মধ্যে শেয়ার করুন।


Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply