ঈশ্বর হলো সারপেন্টাইন এলিয়েন

সারপেন্টাইন কথাটা এসেছে সরিসৃপ বা সাপ থেকে। আর এলিয়েন কথাটার বাংলা মানে হলো অচেনা। ভারতের অনেক জ্যোতিষিকে দেখেছি তারা এই এলিয়েনের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক জোড়ে।

কি হিসেবে জোড়ে তা জানি না, তবে এলিয়েন অবশ্যই একটি আধ্যাত্মিক জগতের প্রানী। ঈশ্বর কেন এলিয়েন বা অচেনা প্রানী? যদিও ভীনগ্রহ-জীব নয়।

যদি আমরা পুরানের গল্পের দিকে তাকাই তবে দেখতে পাই যে বিষ্ণু নিদ্রা মগ্ন। আর স্বপ্নের মধ্যে সৃষ্টিকে দেখছেন। তবে ধরে নেয়া যেতে পারে যে বিষ্ণুর অবস্থান পৃথিবীর বাইরে কোথাও।

তবে বিষ্ণু শুয়ে রয়েছে শেষ নাগের উপর। নাগ অর্থাৎ সারপেন্টাইন। আর ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে ওঠা পদ্মের উপর। মানে ঐ নাগের উপর বকলমে, তাই সেও সারপেন্টাইন। আর শিবের গলায় বাসুকি নাগ অর্থাৎ সেও একজন সারপেন্টাইন। এমনকি কালীর অনেক মূর্তিতে সাপ দেখা যায়। তাই কালীও সারপেন্টাইন। মূর্তিতে সাপের উপস্থিতিটাই সারপেন্টাইন হওয়ার প্রমান বহন করে।



হিন্দু ধর্মের সমস্ত প্রধান দেব দেবীদের সাথে সাপের একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। এমনকি সাপের জন্য একটি আলাদা দেবী পর্যন্ত রয়েছে। যার নাম মনসা। এছাড়া ভারতের বিভিন্ন জনজাতিতে নাগ দেবতাদের উল্লেখ পাওয়া যায়। মহাভারতের ভীমের শক্তির উৎস ছিল এই নাগেরা।

দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরের গায়ে কিছু সর্প মানব বা সর্প দেবতাদের ভাস্কর্য দেখা যায়। যাদের উপরটা মানুষের মতো আর নীচটা সাপের। এটা বোঝা যায় যে এই দেব দেবীরা সাপের সাথে সম্পর্ক যুক্ত। অর্থাৎ সারপেন্টাইন।


এরকম আরও ব্লগ পড়তে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন।


আমার জন্মের আগে মা একটা অদ্ভূত স্বপ্ন দেখেছিলেন। সেখানে মাকে একটি দৈত্যাকার রঙ্গিন সাপ তাড়া করেছিল বা পিছনে আসছিল। মায়ের সাপে খুব ভয়। আমি যখন কিশোর তখন থেকে একটা বড় দৈত্যাকার বেগুনি রং এর সাপ আমার স্বপ্নে এসে আমার সাথে খেলা করত।

মাঝে মাঝে আমি দেখি যে ঐ বিশালকায় সাপের মাথায় চড়ে আমি ঘুরে বেড়াচ্ছি। পাশ্চাত্যে আধ্যাত্মিকতা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে ওরা একটা শব্দ প্রায়শই ব্যবহার করে। সেটা হলো স্পিরিট এ্যানিমেল। অর্থাৎ আত্মার চিহ্নিতকারী প্রানী। আমার ক্ষেত্রে সেটা একটি বিশালকায় সারপেন্টাইন।

আর আমি অবশ্যই একজন এলিয়েন। কারন আমার সব কিছুই মানুষের ধারনার বাইরে। যেমন অগনিত দেবদাসী বা টেলিপ্যাথি (দৈব্য বানী), মৃত্যুঞ্জয়ী চিরঞ্জীবী প্রভৃতির কোন কিছুই কোন সাধারণ মানুষের হয় না বা থাকে না।

আর আমার সাথে যখনই কোন মহিলার সম্পর্ক স্থাপন হয়। তখন তারা স্বপ্নে একটি বিশালকায় রঙ্গিন সাপ দেখতে পায়। যেটা সেই মহিলাকে আলিঙ্গন করে থাকে। সুতরাং আমি বলতে পারি যে আমি একজন সারপেন্টাইন এলিয়েন।

এমনকি কালী আমাকে আমার এক মেয়ের পরিচয় দিয়েছিল। তার নাম ছিল নাগলতা। এও একটি সারপেন্টাইন এলিয়েন এ বিষয়ে কোন সন্দেহ নেই।

পৃথিবীতে সমস্ত দেবতারাই সারপেন্টাইন। এমনকি মিশরের পিরামিডের হায়ারোগ্লিফিক লিপিতে এই সারপেন্টাইনদের উপস্থিতি দেখতে পাওয়া যায়।


Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply