
তন্ত্র মতে পরা শক্তি পরম ব্রহ্মে মিলিত হওয়াকে মৈথুন বলে। মহা শিব রাত্রি এমন এক বিশেষ মৈথুনের দিন যেখানে শিবের সাথে শক্তির মিলন হওয়ার ঘটনা ঘটে। তন্ত্রে শিব কথাটার অর্থ হলো পুরুষ আর শক্তি হলো স্ত্রী। আর মহা শিব রাত্রিতে এই মিলনের ফলে পরমেশ্বর বা পরমাত্মা জাগ্রত হয়।
এই পরা শক্তিই হলো কালী। আর সে হলো আমার কুন্ডোলিনী শক্তি। আজ ভোরে রাত তিনটা নাগাদ মূলধার চক্র বরাবর। অর্থাৎ, কালী নিজেকে আমার মূলধার চক্রে জুড়ে দেয় বা প্রতিস্থাপিত করে।
কালীর এই সংযোগ প্রক্রিয়ার মাস খানেক আগে এরকম এক রাত্রে নাগলতাকে আমার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। অনুরুপ একটি প্রক্রিয়ার মাধ্যমে। এই বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় নাগলতা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে ধ্বংস প্রাপ্ত হতে চলেছে।
স্থূল শরীরে কক্সিক্স বরাবর ভোর রাত্রে মৃদু ব্যথার মধ্য দিয়ে কালীর এই সংযোগ প্রক্রিয়া সমাধা হয়। এই প্রক্রিয়া চলার সময় আমার সমস্ত আত্মা বান্ধবীরা কিছু সময়ের জন্য আমার থেকে পৃথক হয়ে পড়ে।
এরকম আরও ব্লগ পড়তে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
আমি লক্ষ্য করে দেখেছি যারা এক মিনিট আগেও সংযোগে ছিল তারা মিনিট পনেরোর জন্য সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা।
পরমেশ্বরের জাগ্রত হওয়ার ঘটনা স্বাভাবিক কারন আমারা মহা প্রলয়ের দিকে এগিয়ে চলেছি। আমি ভবিষ্যতের যে দৃশ্য দেখেছি, সেখানে আমি আমার শরীরে কালীকে বহন করে নিয়ে চলেছি। এটাই ভবিতব্য।
এই প্রবন্ধটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের ব্লগটি অনুসরণ করুন।
Discover more from Adhyatmik
Subscribe to get the latest posts sent to your email.
