ধ্যান শিক্ষা আর ধ্যানের প্রাপ্তি অলৌকিক ক্ষমতা

ভারতে একটা সময় ছিল তখন বহু মানুষ ধ্যান করতেন। কিন্তু কালে কালে সেই সংখ্যা কমে সন্ন্যাসীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে।

যেকোন সাধনা করতে নুন্যতম যোগ্যতা হল ধ্যান। অনেকেই প্রশ্ন করেন ধ্যান শিখে লাভ কি? সাধনার প্রাপ্তিতে পরে আসছি। আগে জানা যাক সাধারণ ভাবে কি লাভ হয়?

মানসিক সুস্থতা পেতে গেলে উদ্বেগ, ভয়, ক্রোধ, বিষণ্ণতা, মানসিক চাপ, অস্থিরতা, এবং অনিদ্রা থেকে মুক্তি পেতে হবে। আর, অতীত, বর্তমান ও ভবিষ্যতের অহেতুক ভাবনা ও চিন্তা এই মানসিক সমস্যা গুলো তৈরী করে। মানুষ শত চেষ্টাতেও এই ভাবনা চিন্তা থেকে মুক্তি পেতে পারে না।

এর থেকে মুক্তি পাওয়ার পথ দুটি একটি মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আর দ্বিতীয়টি হলো ধ্যান শিক্ষা করা। কারন এটা এখন প্রমানিত হয়েছে যে ধ্যানে সমস্ত রকমের মানসিক অসুস্থতার নিরাময় ঘটানো সম্ভব।

শারীরিক সুস্থতা পেতে রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা, ব্যাথা উপশম, এবং স্ব-নিরাময় ক্ষমতা বৃদ্ধি করতে ইনার রিপ্রোগ্রামিং মেডিটেশনের (ধ্যান) থেকে শক্তিশালী আর কিছু হতে পারে না। এছাড়া এই ধ্যানেই সম্পূর্ন মানসিক শক্তির রুপান্তর সম্ভব, এর চর্চায় একাগ্রতা, স্মৃতি, স্মরণ শক্তি, সৃজনশীলতা, বিশ্লেষণ করার ক্ষমতা, তথ্য প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, স্ব উন্নতি, ব্যক্তিগত উন্নয়নের শিখরে পৌঁছনো সম্ভব।

এবার আসা যাক সাধনার প্রাপ্তিতে। সাধনাতে ধ্যানের গুরুত্ব অপরিসীম। ধ্যানে লাভ হয় স্বজ্ঞা যা ঋনাত্মক শক্তির উৎস চিনিয়ে দেয়। এছাড়া ধ্যান করতে করতে ধ্যানকারী অনেক রকম আলোর ছটা বিভিন্ন সময়ে দেখতে পান।

এই গুলো আসলে কি? এই বিভিন্ন রকমের আলোর ছটা গুলি হলো উপহার। যা সূক্ষ্ম জগৎ থেকে ধ্যানকারীকে প্রদান করা হয়।

এই উপহার গুলো আসলে বিভিন্ন অলৌকিক ক্ষমতা বা শক্তি। যেগুলোর দ্বারা ধ্যানকারী আগামী দিনে সাধনার ক্ষেত্রে নিজেকে শত্রুর থেকে বাঁচতে বা শত্রুর মোকাবিলা করতে ব্যবহার করতে পারবেন।



আমি আমার কাছে যারা ধ্যান শিখতে আসে তাদেরকে এই প্রাপ্তি সম্পর্কে অবগত করে দেই। কারন যাতে তারা যখন এগুলো লাভ করতে শুরু করে তখন যাতে ভয় না পেয়ে যায়। এবং ঐ উপহার গুলোকে সাদরে গ্রহণ করতে সক্ষম হন।

আর সাধনাতে শত্রুর মোকাবিলা থাকবেই। কারন সাধনা তো আর স্কুল বা কলেজের শিক্ষা নয়। যে শেষে সার্টিফিকেট পাওয়া যাবে? এখানে ঐ প্রাপ্ত উপহার বা শক্তি বলে দেবে যে সাধক সিদ্ধি থেকে কতো দূরে রয়েছে?

এবং ঐ অলৌকিক ক্ষমতা বা শক্তি সম্পর্কে জানতেও শত্রুর উপস্থিতি অত্যন্ত জরুরি। কারণ শত্রুর সাথে মোকাবিলাতেই শক্তির কথা আমরা জানতে পারি।

এটাই হলো ধ্যান শিক্ষার সার্থকতা। পূর্ব জন্মের কর্মের যে ফল আমরা লাভ করি। তার উপর নির্ভর করে আমাদের প্রাপ্তিযোগ।

এই সেদিন আমার এক আমেরিকান ছাত্রী জানালেন যে ধ্যানের সময় তিনি একটি বেগুনি রঙের আলোর ছটা দেখতে পেয়েছেন। যেটা তার চেতনাতে এসে মিলিয়ে গেছিল। এগুলো না থাকলে ধ্যান শিখে আর লাভ কি?

ধ্যানে যে 26-27 রকমের অলৌকিক ক্ষমতা পাওয়া যায়, সেই বিষয়ে আগামী প্রবন্ধ গুলোতে লিখবো। অনেকেই সাধনা করতে চায় কিন্তু ধ্যান শিখতে আগ্রহী হয় না। কিন্তু তারা এটা বোঝে না যে শুরুটা না থাকলে শেষটা পাওয়া যায় না।

প্রবন্ধটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর আমাদের ব্লগটি অনুসরণ করুন।


এরকম আরও ব্লগ পড়তে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন।



Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply