ত্রাটককর্ম

কোন সূক্ষ্ম বস্তুর দিকে দুই চোখ দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে যতক্ষণ না পর্যন্ত চোখ দিয়ে জল পড়ছে ততক্ষণ পর্যন্ত ত্রাটককর্ম হয়। ত্রাটককর্মের সময় সিদ্ধাসনে বসা উচিত।

ত্রাটক করার আগে ও পরে ঠান্ডা জল দিয়ে চোখ ধুলে বা ধৌত করলে বিশেষ উপকার হয়। আগুনের শিখার বদলে নীল বা কালো রং এর কোন বস্তুর দিকে তাকিয়ে ত্রাটক করা সুবিধা জনক।



আবার আয়নার সামনে বসে আয়নায় নিজের চোখের প্রতিবিম্বের দিকে দৃষ্টি স্থির করলে সাধনার সময় উপকার পাওয়া যায়। ত্রাটক করতে করতে চোখ দিয়ে জল পড়লে সেই অব্দি করাই উচিত।

ভোর বেলা ত্রাটক কর্মসাধনের উপযুক্ত সময়। আর ত্রাটককর্ম দ্বারা যেমন নেত্র বা চোখ স্থির করা যায় তেমনি মনের একাগ্রতা বৃদ্ধি পায়।

উপকারিতা:
এই ত্রাটক অভ্যাসে চোখের অনেক রোগ সেরে যায় এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। কোন আবেগীয় কারণ ছাড়াই যাদের চোখ দিয়ে জল পড়ে কিংবা ঘুম থেকে উঠার পর চোখে যন্ত্রণা হয়, তাদের জন্য ত্রাটক অভ্যাস বিশেষ ফলদায়ক।


এরকম আরও ব্লগ পড়তে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন।



Discover more from Adhyatmik

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply